রাস্তায় পাওয়া ১৮ লাখ টাকা থানায় দিলেন শিক্ষার্থীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাস্তায় পাওয়া ১৮ লাখ টাকা থানায় দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ২:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ২:১১ পূর্বাহ্ণ

 

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে রাস্তায় পড়ে থাকা ব্যাগে ১৮ লাখ পেয়েছেন শিক্ষার্থীরা। তারা টাকাগুলো নগরীর বোয়ালিয়া মডেল থানায় জমা দিয়েছেন। এ ছাড়া টাকার ব্যাগে সোনালি রঙের একটি রহস্যজনক ধাতব বস্তু পাওয়া গেছে। তাতে ১৮টি ছিদ্র আছে। এগুলো কোনো সংকেত বলে ধারণা করা হচ্ছে।

রবিবার ভোর সোয়া ৫টার দিকে নগরীর ভদ্রা এলাকার রাস্তায় ব্যাগটি কুড়িয়ে পান শিক্ষার্থীরা। সকাল ১১টার দিকে নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেনের উপস্থিতিতে বোয়ালিয়া থানার ওসি এস এম মাসুদ পারভেজ টাকাগুলো শিক্ষার্থীদের কাছ থেকে বুঝে নেন। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলী, আক্কাস আলীসহ কয়েকজন শিক্ষার্থী থানায় টাকা জমা দিতে আসেন। তারা ভদ্রা এলাকায় থাকেন। তারা জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা রাতভর ভদ্রা এলাকায় অবস্থান করছিলেন। ডিউটি শেষে ভোরে বাসায় ফেরার পথে রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন। ব্যাগে লাথি দিয়ে তারা বুঝতে পারেন ভেতরে কিছু আছে। তখন তারা ব্যাগটি খুলে অনেক টাকা দেখতে পান। ১০০০ টাকার নোটের ১৮টি বান্ডিল ছিল।

ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, যাচাই করে দেখা গেছে সোনালি রঙের ধাতব বস্তুটি স্বর্ণের নয়। এই টাকার মালিক কে, এগুলো বৈধ কিংবা অবৈধ কিনা– তা তদন্ত হবে। আদালতের অনুমতি নিয়ে টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ