ওটিটি’তে শুভশ্রী, শুটিং বাংলাদেশে - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওটিটি’তে শুভশ্রী, শুটিং বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৫, ২০২২ ১১:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৫, ২০২২ ১১:০৫ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বর্তমানে টলিউডের অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন। কিন্তু ব্যতিক্রম ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। সিনেমা নিয়েই ব্যস্ততা তার। তবে অনুরাগীরা চাইছিলেন, হালের এই জনপ্রিয় মাধ্যমটিতে তাদের প্রিয় নায়িকার অভিষেক হোক।

সবকিছু ঠিকঠাক থাকলে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করবেন শুভশ্রী। দেবালয় ভট্টাচার্যের ‘ইন্দুবালা ভাতের হোটেল’ শিরোনামের একটি ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে নির্মিত হবে এটি।

ভারতীয় গণমাধ্যমের খবর, জুলাইয়ের শেষ নাগাদ শুরু হবে দৃশ্যধারণের কাজ। কলকাতা ও বাংলাদেশে হবে শ্যুটিং। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে কাজ করছেন। হইচই প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে এই সিরিজ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ