আ’লীগের লোকজনই চাঁদাবাজি-লুটপাট করছে : আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ২১, ২০২৪ ১২:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ২১, ২০২৪ ১২:২৬ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেভাবে ফুটপাত থেকে চাঁদাবাজি করেছে, মানুষের জায়গা-জমি দখলদারি করেছে, মানুষের বাড়ি-ঘরে লুটপাট করেছে- ক্ষমতাচ্যুত হলেও এখনো তারাই এসব কাজ করছে। এই ধরনের অপকর্ম শুধু আওয়ামী সন্ত্রাসীরাই করতে পারে। বিএনপির পরিবারের কেউ এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা আগেই বলেছি- লুটপাট, চাঁদাবাজি, দখলদারি কেউ করতে আসলে তাকে আইনের হাতে তুলে দিন, যদি তিনি আমার দলের নেতাকর্মীও হয়। কোনো ক্ষমা নেই।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর খিলক্ষেতে ছাত্র-জনতার ‘গণহত্যাকারী’ হিসেবে শেখ হাসিনার বিচারের দাবিতে দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে থানা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে আমিনুল হক এসব কথা বলেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী-এমপিসহ আজ্ঞাবহ প্রশাসনের কর্মকর্তাদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, বাংলাদেশ আজ স্বাধীন, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। এই স্বাধীন বাংলাদেশে আমাদের আর যেন কোনো স্বৈরাচার দেখতে না হয়।
আ.লীগের লোকজনই চাঁদাবাজি-লুটপাট করছে : আমিনুল হক
তারেক রহমানের বিশেষ সহকারী হলেন ড. মাহাদী
তিনি বলেন, আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেব না। বাংলাদেশে যেন সুস্থ ও স্বচ্ছ ধারার রাজনীতি তৈরি হয়। দেশ মেরামত ও সংস্কারে আপনার আমার সকলকে একযোগে কাজ করতে হবে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি খিলক্ষেত এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল আলম নীরব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহবায়ক আকতার হোসেন, সাবেক যুবনেতা এসএম জাহাঙ্গীর হোসেন, যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল, খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক এসএম ফজলুল হক, যুগ্ম আহবায়ক মো. স্বপন, মোবারক দেওয়ান, সিএম আনোয়ার হোসেনসহ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ