হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আহমেদ আলী মুকিবের ত্রাণ বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আহমেদ আলী মুকিবের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৫, ২০২২ ১১:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৫, ২০২২ ১১:২২ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপডেন্ট

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বন্যা কবলিত এলাকায় হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সৌদিআরব বিএনপির আহ্বায়ক আজমিরীগঞ্জের কৃতি সন্তান আহমেদ আলী মুকিবের পক্ষ থেকে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আজ শনিবার (২৫ জুন) বন্যার্তদের মাঝে আজমিরীগঞ্জ উপজেলা ও পৌর যুবদল ত্রাণ বিতরণ করে।

আজমিরীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক দিলোয়ার হোসেন দিলু, ১ম যুগ্ম আহবায়ক খায়রুল বাশার রুকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাহেল আহমদ মেম্বার, সিনিয়র সদস্য নাসির উদ্দিন টিটু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক লালন পারভেজ, যুগ্ম আহবায়ক পাপলু মিয়া, যুবনেতা আবু বক্কর মিয়া এর সার্বিক সহযোগিতা পৌরসভা ও উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খাদ্য বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক কাউন্সিল আলী আহমদ জনফুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামসুল আলম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদুর রশীদ ঝলক, যুগ্ম আহবায়ক আব্দুল সাত্তার, সুরুক মিয়া, জাহাঙ্গীর আলম, মিটন মিয়া, জসিম উদ্দিন, আলী হোসেন, আতর আলী, ইমরান মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিয়ার আহমদ, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মিশু, পৌর ছাত্রদলের সদস্য সচিব দিপু হাসান নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ