প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি-বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ২১, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
ময়মনসিংহ নগরীর মাসকান্দাস্থ জেলা পরিষদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমল চন্দ্র শীলের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারিরা অবিলম্বে তাঁর পদত্যাগ করার দাবি জানান।
বুধবার (২১ আগষ্ট) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর বিদ্যালয় ফটকে এই অবস্থান কর্মসূচি পালন করে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
এ ঘটনার প্রধান শিক্ষক সুমল চন্দ্র শীল বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় উপস্থিত অন্যান্য শিক্ষক ও কর্মচারিরা শিক্ষার্থীদের সাথে একাত্মত্বা পোষন করে। এ সময় প্রধান শিক্ষক সুমল চন্দ্র শীলের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের লিখিত আবেদনে স্বাক্ষর করে বিদ্যালয়ের সহকারি শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সাথে দেখা করে প্রধান শিক্ষক সুমল চন্দ্র শীলের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের লিখিত আবেদনপত্রটি জমা দিয়েছেন। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষক সুমল চন্দ্র শীল একজন দুর্নীতিবাজ। সে লক্ষ লক্ষ টাকা ঘুষ গ্রহন করে নিয়োগ বাণিজ্য করেছেন। এসব ঘটনার তদন্ত করলে প্রমাণ মিলবে। আমরা অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করছি। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
জনতার আওয়াজ/আ আ