অপেশাদার আচরণে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অপেশাদার আচরণে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, ‘যেসব পুলিশ সদস্য অপেশাদার আচরণ করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’ শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিগত সময়ের উচ্চাভিলাষী ও অপেশাদার কর্মকর্তারা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র-জনতার আন্দোলন গণঅভ্যুত্থান এবং বিগত সরকারের পতন ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল।

মো. মাইনুল হাসান বলেন, ‘ডিএমপিসহ সারাদেশে অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন। প্রাণভয়ে আত্মগোপনে ছিলেন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা। অনেক স্থানে আমাদের অবকাঠামো ধ্বংস হয়েছে। ট্রাফিকের প্রায় সকল অফিস ও বক্স ভাঙচুর হয়েছে।’

পুলিশ পূর্ণরূপে ফিরে আসতে কিছুটা সময় লাগবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ৫০টি থানার মধ্যে ২২টি পুড়েছে, অনেক পুলিশ সদস্য আহত-নিহত হয়েছেন। যার জন্য এখনো অনেকটা আতঙ্কে আছে এই বাহিনী। তাই পুলিশ পূর্ণরূপে ফিরে আসতে কিছুটা সময় লাগবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ