এশিয়া অঞ্চলের দুর্যোগ নিয়ে সতর্কতা জারি জাতিসংঘের - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এশিয়া অঞ্চলের দুর্যোগ নিয়ে সতর্কতা জারি জাতিসংঘের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের বিপর্যয় নিয়ে সতর্কতা জারি করেছে জাতিসংঘ। আগামী ২০৩০ সালের মধ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুর্যোগে বিপর্যয়ের পরিমাণ ৪০ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক দপ্তর ইউএনডিআরআর।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুর্যোগ ঝুঁকি হ্রাস–সম্পর্কিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনের এমন পূর্বাভাস জারি করেন ইউএনডিআরআরের এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কার্যালয়ের প্রধান মার্কো তোসকানো-রিভালতা।

আঞ্চলিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও সাড়া প্রদানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে রিভালতা বলেন, ‘মৌলিক বিষয় হচ্ছে, আমাদের (দুর্যোগ) মোকাবিলা ও ঝুঁকি হ্রাস কার্যক্রম দ্বিগুণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘২০১৫ সালে দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য বিশ্বব্যাপী সেন্দাই ফ্রেমওয়ার্কে যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম, তা থেকে আমরা সরে যাচ্ছি।’

দুর্যোগের ঝুঁকি হ্রাসে আগামী অক্টোবরে ফিলিপাইনে এশিয়া-প্যাসিফিক মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন ডিজাস্টার রিস্ক রিডাকশন বা এপিএমসিডিআরআর সদস্যদের নিয়ে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দুর্যোগের ঝুঁকি হ্রাস ও ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হবে।

সম্মেলনে ফিলিপাইনের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিভাগের সেক্রেটারি মারিয়া অ্যান্টোনিয়া ইউলো লোয়জাগা বলেন, ‘এপিএমসিডিআরআর-২০২৪ আমাদের একত্র করেছে। এখান থেকে আমরা যা শিখলাম, তা সঙ্গে করে এগিয়ে যেতে প্রয়োজনীয় অংশীদারত্বকে শক্তিশালী করার সুযোগ দেয় এ সম্মেলন।’ সূত্র: সিনহুয়া

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ