বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া কুমিল্লার বুড়িচং সোনার বাংলা কলেজে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ করেন।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে ত্রাণ বিতরণ ও বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্যাসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বাঙালি সহযোগিতায় ঝাঁপিয়ে পড়ে, আমরাও কাজ করছি। বন্যার্তদের সহযোগিতায় বিজিবি, র‌্যাব, বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন বাহিনী কাজ করছে। ত্রাণের কোনো সমস্যা হবে না। সাময়িক কষ্ট হলেও আমাদের একটু সময় দিতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।

এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবির উদ্যোগে অসহায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিজিবির বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ