রাউজান উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাউজান উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা সেদিন তাকে হত্যার মধ্য দিয়ে বিশ্ব ইতিহাস থেকে তার নাম মুছে দিতে চেয়েছিল‌। মানুষের ভালোবাসায় শহীদ জিয়া এখনো ইতিহাসের বরপুত্র হয়ে স্মরনীয় হয়ে আছে‌। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ পূর্ব সংক্ষিপ্ত এক সভায় রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ একথা বলেন।

রাউজান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আরো বলেন, যুগে যুগে স্বৈরাচারের পতন হতে দেখেছি , ফ্যাসিবাদী হাসিনার পতন থেকে জাতিকে এই শিক্ষাটি গ্রহণ করতে হবে। পরাজিত শক্তি যাতে কোনভাবে গাঝাড়া দিয়ে দেশের ক্ষতি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

গতকাল মঙ্গলবার বিএনপি নেতা তছলিম উদ্দিন চৌধুরী ও এম এনাম হোসেন এর নেতৃত্বে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃত্ববৃন্দ মিছিল সহকারে রাংগুনিয়া জিয়া নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রথম কবর জিয়ারত করেন। এই সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইউসুফ, আব্দুল মালেক বেদার, মোহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ ইলিয়াস, আবু তৈয়ব, মোহাম্মদ রহমত আলী, জামশেদ চৌধুরী, সামির চৌধুরী সহ‌ অনেকেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ