ঢাবির কার্যক্রম পর্যায়ক্রমে সচল হবে: উপাচার্য - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবির কার্যক্রম পর্যায়ক্রমে সচল হবে: উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পর্যায়ক্রমে সচল হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, আগামী সপ্তাহেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এক সপ্তাহের মধ্যেই ক্লাস শুরু হবে মর্মে বিভিন্ন গণমাধ্যমে আসা খবরটি সঠিক নয় বলেও জানান তিনি।

মতবিনিময়কালে উপাচার্য বলেন, আমার টিমটা তৈরি হতে আরও এক সপ্তাহ লাগবে। প্রোভিসি, প্রক্টর তো সবে নিয়োগ হলো। তারা দায়িত্ব বুঝে নিচ্ছেন৷ এই এক সপ্তাহে টিম তৈরি হলে আমরা কাজে মনোযোগ দেবো বা অন্য অর্থে আমরা কাজটা দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাবো।

বিশ্ববিদ্যালয়ের কোন অংশ সচলের ক্ষেত্রে প্রাধান্যের বিষয়ে তিনি আরও বলেন, আগে প্রাধান্য পাবে হল, তারপর বিভাগ। বিভাগের মধ্যেও আবার যাদের পরীক্ষা অর্ধেক হয়েছে বাকিটা হয়নি তাদেরটা আগে। যাদেরটা কেবল ঘোষণা হয়েছিল পরীক্ষা হয়নি তাদেরটা তারপরে। এভাবে গুরুত্বের বিচারে ধাপে ধাপে ঢাবি সচল হয়ে উঠবে বলে আশা করা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ