সৌদি আরব বিএনপি নেতার সাথে যুক্তরাজ্য বিএনপির মতবিনিময় - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সৌদি আরব বিএনপি নেতার সাথে যুক্তরাজ্য বিএনপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ

 

আরিফ মাহফুজ
সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও যুবদল সভাপতি আব্দুল মান্নানের সাথে মতবিনিময় করেছে যুক্তরাজ্য বিএনপি। বৃহঃস্পতিবার সন্ধ্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি নেতা এনামুল হক লিটনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও যুবদল সভাপতি আব্দুল মান্নান , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ , সহসভাপতি তাজুল ইসলাম , আবেদ রেজা , সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম মামুন, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক ও যুক্তরাজ্য বিএনপি নেতা দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ ,যুক্তরাজ্য বিএনপির যুগ্ন সম্পাদক নাজিমুল হক লিটন ,আজমল চৌধুরী জাবেদ , সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ , দপ্তর সমপাদক সালেহ গজনবী , সহ সপ্তর সম্পদক সেলিম আহমেদ , সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম , ইস্ট লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম লিটন , বিএনপি নেতা সরফরাজ সরফু ,যুবদল কেন্ত্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য বাবর চৌধুরী , যুবদল নেতা লায়েক মোস্তফা , যুবদল নেতা আতিকুর রহমান , সেচ্ছাসেবক দল নেতা আলিফ মিয়া , মানুষ্য আহমেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ