সিলেটের বিএনপি নেতাদের নিয়ে তারেক রহমানের প্রথম মতবিনিময় - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটের বিএনপি নেতাদের নিয়ে তারেক রহমানের প্রথম মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৩১, ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৩১, ২০২৪ ১১:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।

শনিবার (৩১ আগস্ট) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হয়ে সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে এই মতবিনিময় করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশের জনগণই ঠিক করবেন আগামীতে কারা সরকার গঠন করব। নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান নিপীড়নকারী আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে- দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর।

তিনি আরও বলেন, দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরণও আমাদের পরিচিত কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা আর সর্বত্র, তাদের অবস্থান অন্ধকারে, আর তাদের কৌশলও চোরাগুপ্তা। ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকবে হবে।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃণমূল সতর্ক নজরদারি রাখলে কোন ষড়যন্ত্রকারীই দলের সুনাম ক্ষুন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। একই সঙ্গে তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশনা দিয়েছেন।

মতবিনিময় সভায় সিলেট জেলা, মহানগর, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশনায়ক তারেক রহমান সিলেট নিয়ে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন। বলেছেন- আগেই সিলেট বিএনপির ঘাটি ছিলো। সকল পর্যায়ের নেতাকর্মীদের সুদৃঢ় ঐক্যের মাধ্যমে সিলেটজুড়ে সে অবস্থান আরও শক্তিশালী করতে হবে। দলের কোনো নেতাকর্মী দলের শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করলে কঠোর থেকে কঠোরতর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ