নির্বাচন করতে পারবে নুরের দল, প্রতীক ট্রাক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন করতে পারবে নুরের দল, প্রতীক ট্রাক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
৫১তম রাজনৈতিক দল হিসেবে ‘ট্রাক’ প্রতীকে নিবন্ধন পেয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দল ‘বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি)’। সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল’স অর্ডার ১৯৭২- এর চ্যাপ্টার ভিআইএ’র বিধান অনুযায়ী গণঅধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং এর নিবন্ধন নং ০৫১, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করে গত ২৮ আগস্ট সাত দিনের মধ্যে নিবন্ধন দেয়ার দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি মো. নুরুল হক নুর।

এর আগে আলোচিত রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নিবন্ধন পায়। উচ্চ আদালতের নির্দেশে গত বুধবার (২১ আগস্ট) তাদের নিবন্ধন দেয় ইসি। দলটির নিবন্ধন নম্বর ৫০ এবং প্রতীক ‘ঈগল’। ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ