মিরসরাইয়ে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিরসরাইয়ে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

 

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাত সন্দেহে বিএনপি নেতা রফিক উদ্দিনকে (৪৫) পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মিঠানালা ইউনিয়নে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা বলেন, বিএনপি নেতা রফিক উদ্দিনকে যারা নৃশংশভাবে পিটিয়ে হত্যা করেছে তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।

উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, রফিক উদ্দিন বিএনপির দুর্দিনের নিবেদিত নেতা। তাকে পূর্বপরিকল্পিতভাবে ডাকাত আখ্যা দিয়ে হত্যা করেছে। আহত করেছে দলীয় অনেক নেতাকর্মীকেও। হামলায় জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবিও জানান তিনি।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে বঙ্গববন্ধু শেখ মুজিব শিল্পনগরী এলাকার এসকিউ ক্যাবল ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। পরের দিন (১ সেপ্টেম্বর) রোববার তার লাশ ফ্যাক্টরির ভেতর থেকে উদ্ধার করা হয়। এসময় গুরুতর আহত হয় আরও ১০ জন। নিহত রফিক উদ্দিন সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে মঘাদিয়া সিপি মোড় এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ