কুমিল্লায় ঘরে ঢুকে মা-ছেলেসহ তিনজনকে হত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুমিল্লায় ঘরে ঢুকে মা-ছেলেসহ তিনজনকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় তিনজনকে ঘরে ঢুকে মাথায় আঘাতের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বড় ঘাগুটিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির শাহপরানের স্ত্রী মাহমুদা বেগম (৩৫), তার ছেলে-সাহাব উদ্দিন (৯) এবং ভাগ্নি তিশা আক্তার (১৪)।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, বড় ঘাগুটিয়া গ্রামের মো. শাহপরান ঢাকায় চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও প্রতিবেশী মামাতো বোনের মেয়ে তিশা এক ঘরে ঘুমিয়েছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মাথায় আঘাত করে ও গলায় ওড়না পেঁচিয়ে তাদের হত্যা করে মরদেহগুলো খাটের ওপর ফেলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তিনজনের মরদেহ একই ঘরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ