দৃকের উদ্যোগে ‘বুক পেতেছি, গুলি কর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দৃকের উদ্যোগে ‘বুক পেতেছি, গুলি কর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ২:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ২:০৮ পূর্বাহ্ণ

 

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
দৃকের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বুক পেতেছি, গুলি কর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আন্দোলনে আহত এবং গুলিবিদ্ধ শিক্ষার্থীরা।

এই আয়োজনে উপস্থিত ছিলেন শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা বিবি আয়েশা, শহীদ সাংবাদিক হাসান মেহেদীর জীবনসাথী ফারহানা ইসলাম পপি, শহীদ ফারহান ফাইয়াজের খালা ফারজানা মুনমুন, আন্দোলনকারী ইডেন মহিলা কলেজ শিক্ষার্থী শাহিনুর সুমি এবং গুলিতে আহত শিক্ষার্থী সাইফুদ্দিন মুহাম্মদ এমদাদ।
এছাড়া দর্শক সারিতে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম,ব্যারিস্টার সারা হোসেন, জুনায়েদ সাকি, মো.মঞ্জুর হোসেন ঈসা সহ দেশবরেণ্য অনেকেই।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেছেন গবেষক ও সাংবাদিক সায়দিয়া গুলরুখ। ‘বুক পেতেছি, গুলি কর’ আলোকচিত্র প্রদর্শনীর জন্য দৃকেরসহ মোট ১১৫ জন আলোকচিত্রীর হাজারের অধিক কাজ জমা পড়েছে। মূল আয়োজনে মোট ৪১ জন আলোকচিত্রীর জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ১১৫টি আলোকচিত্র এবং ৯টি ভিডিও (স্ক্রিনগ্র্যাব) প্রদর্শিত হচ্ছে।

আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ