বিএনপিতে চাঁদাবাজ-দখলবাজের স্থান নেই: শিমুল বিশ্বাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপিতে চাঁদাবাজ-দখলবাজের স্থান নেই: শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সনের বিশেয সহকারী ও শ্রমিক দলের সমম্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, অনেক চাঁদাবাজ এবং সন্ত্রাসী আবারও সক্রিয় হয়েছে। তারা বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙ্গিয়ে অপকর্ম করছে। পরক্ষণে দেখা যায় এরা বিএনপির কেউ নয়, ধরা পড়ার পর তদন্তে দেখা যায় যুবলীগ অথবা ছাত্রলীগ। যে কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এসব অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। বিএনপিতে কোনো চাঁদাবাজ এবং দখলবাজের স্থান নেই।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে দখল-চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে শিল্প কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ঢাকা জেলা শ্রমিকদল আয়োজিত আশুলিয়ায় বাইপাইল মোড়ে এক শ্রমিক কর্মচারী সমাবেশে এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে প্রতিবিপ্লব ঘটাতে চায়। একটি মহল দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। যদি কেউ কোনো অপকর্ম করেন, জানমালের জন্য যদি কেউ হুমকি হয়ে দাঁড়ান, তাহলে তার ছাড় নেই সে যত বড় নেতাই হোন।

তিনি বলেন, শ্রমিক দলসহ বিএনপির সকল নেতাকর্মীকে দখলবাজদের বিরুদ্ধে রূখে দাড়াতে হবে। বিশেষ করে পরিবহন সেক্টর, বন্দর, গার্মেন্টস খাত, ঔষধ শিল্প, ব্যাংক সেক্টরসহ সকল শিল্প কলকারখানায় যেন কেউ অরাজকতা না করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। বিএনপি জনমানুষের দল। তাদের নিরাপত্তা দেয়া ও তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

দীন ইসলামের সভাপতিত্বে শ্রমিকনেতা হোসেন আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক এমপি ডা. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, শ্রমিক নেতা হুমায়ন কবির খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, শ্রমিক নেতা কফিল উদ্দিন, জামাল উদ্দিন, রেফাত উল্লাহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ