মির্জা ফখরুলের সঙ্গে বিজেএমইএ’র প্রতিনিধি দলের সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মির্জা ফখরুলের সঙ্গে বিজেএমইএ’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পোশাক শিল্পের অস্থিরতার মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেএমইএ’র প্রতিনিধি দল।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ছিলেন।

বিজেএমইএ’র সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব, রকিবুল আলম, পরিচালক শোভন ইসলাম, নুরুল ইসলাম, আফসার হোসেন।

বিজেএমইএ’র সাবেক সভাপতিদের মধ্যে ছিলেল এসএম ফজুলল হক, কাজী মুনির, মোস্তফা গোলাম কুদ্দুস ও বিজেএমইএ’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কফিল উদ্দিন, আবুল কালাম প্রমুখ।

বৈঠকে বিএনপি মহাসচিবের কাছে বিজেএমইএ’র নেতারা পোশাক শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরেন।

মহাসচিব বিজেএমইএ’র প্রতিনিধিদলকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পোশাক শিল্প-কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাদের যেসব নির্দেশনা দিয়েছে তা জানান। পোশাক শিল্প হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি। একে যেকোনভাবে সচল রাখতে হবে। এর সঙ্গে একটা বিশাল গোষ্ঠির কর্মসংস্থান জড়িত বলেও উল্লেখ করে বিএনপি মহাসচিব। তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

পোশাক শিল্পের মালিকারা ‘গোষ্ঠী বিশেষ পোষাক শিল্পের অস্থিরতা সৃষ্টি করছে’ অভিযোগ করে এই ব্যাপারে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সহযোগিতার কামনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ