দেশকে আগলে রাখার জন্যই বিএনপির জন্ম হয়েছে এটা বার বার প্রমাণিত : হেলেন - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশকে আগলে রাখার জন্যই বিএনপির জন্ম হয়েছে এটা বার বার প্রমাণিত : হেলেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

দেশকে আগলে রাখার জন্যই বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান। তিনি বলেন, দেশকে আগলে রাখার জন্যই বিএনপির জন্ম হয়েছে। এটা দেশের দুঃসময়ে বার বার প্রমাণিত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে মহানগর মহিলা আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ সভায় সাবেক ছাত্রদল নেত্রী হেলেন জেরিন খান আরও বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসরা এখনো চক্রান্তে লিপ্ত রয়েছে। হাইকোর্ট শেখ হাসিনাকে রং হেডেট বলেছিল কিন্তু ভোটার বিহীন নির্বাচনে প্রতিবেশি একটি দেশ শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে। অচিরেই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলার মাটি তার বিচার করা হবে।

জনগনের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে উল্লেখ করে এই নেত্রী আরও বলেন, বিএনপিকে নিয়ে আবারও চক্রান্ত চলছে। কিন্তু বিএনপি এসব কেয়ার করে না। আবারও বিএনপি জনগনের ম্যান্ডেট নিয়ে তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় আসবে। তারেক রহমানই বিশ^ দরবারে বাংলাদেশকে সজলা-সুফলা দেশ হিসাবে গড়ে তুলবেন। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের কোন বিকল্প নেই। বিদেশে বসেও তিনি রাতদিন দেশ এবং দেশের মানুষকে নিয়ে কাজ করছেন। অচিরেই তিনি দেশে ফিরে আসবেন।

এ সময় সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে হেলেন জেরিন খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এই দেশের মানুষের জন্য অনেক নির্যাতন সহ্য করেছেন। তাঁর সততার জন্যই আজ দুই কোটি টাকা আট কোটি টাকা হয়েছে অথচ স্বৈরাচার সরকার একটি মিথ্যা মামলায় তাকে জেলে বন্দি রেখেছিলেন।

মহানগর মহিলাদলের সভাপতি খালেদা আতিকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ফারিয়া তাসনিম তিথির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কেন্দ্রীয় মহিলাদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া শাওন, মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা আতিকা, শিল্প বিষয়ক সম্পাদক ইসরাত জাহান পান্না, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম-আহবায়ক রাবেয়া আলম, ময়মনসিংহ মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ইফরাত জাহান সেন্ড্রা, যুগ্ম-সাধারণ সম্পাদক শান্তনা সরকার শেলী, সাংগঠনিক সম্পাদক মাহবুবা খন্দকার প্রমূখ।

এছাড়াও আলোচনা সভায় মহানগর বিএনপি নেতা নজরুল ইসলাম খান, সৈয়দ শরীফ, রতন আকন্দ, পার্থ সারথি সিংহ আপেল, উত্তর মহিলা দলের সভাপতি তানজিল চৌধুরী লিলি’সহ মহানগর মহিলা দলের বিপুল সংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় এবং বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের নেতা আমীর হামজা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ