ধর্ম-কর্ম-সাম্যবাদের দাওয়াত সবার কাছে পৌঁছে দিতে হবে - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধর্ম-কর্ম-সাম্যবাদের দাওয়াত সবার কাছে পৌঁছে দিতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় লেবার পার্টির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান।

তিনি বলেন, ধর্ম-কর্ম-সাম্যবাদের আলোকে ইসলাম ও জাতীয়তাবাদের মূলনীতি দাওয়াত সকলের কাছে পৌঁছে দিতে হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কালভার্ট রোডস্থ জামান টাওয়ারে নিজস্ব কার্যালয়ে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফারুক রহমান বলেন, ১৯৭৪ সালে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নেতা মরহুম মাওলানা আব্দুল মতিনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লেবার পার্টি। প্রতিষ্ঠার প্রথম বছরেই ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সব রাজনৈতিক দল নিষিদ্ধ হলে লেবার পার্টিও নিষিদ্ধ হয়। ১৯৭৭ সালের শহীদ জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র চর্চার সুযোগ দিলে লেবার পার্টি পূর্ণজীবন ফিরে পায়।

লেবার পার্টির যোগদান অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার প্রায় ৫০ জন নেতাকর্মী মো. সোহেলের নেতৃত্বে যোগদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব মেহেদী হাসান হাওলাদার, কেন্দ্রীয় প্রচার সম্পাদক এড. ইমরান হোসেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাবিবুর রহমান ও জলিল মল্লিক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ