ডিজিটাল আইনের মামলায় অব্যাহতি পেলেন আলাল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিজিটাল আইনের মামলায় অব্যাহতি পেলেন আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১২:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১২:৩৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

খুলনা মহানগর আওয়ামী লীগ নেতার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) খুলনা সাইবার ট্রাইব্যুনালের বিচারক কনিকা বিশ্বাস এ আদেশ দেন। আলাল নিজেই কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

আলালের ঘনিষ্ঠ যুবদল নেতা জাহাঙ্গীর হাওলাদার জানান, ২০২১ সালের ডিসেম্বরে খুলনা মহানগর নেতা ও সদর থানা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম ওই মামলাটি করেছিলেন।

এ মামলা থেকে বৃহস্পতিবার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে অব্যাহতি দেন খুলনা সাইবার ট্রাইব্যুনাল।

এর আগে এ মামলায় প্রায় প্রতি মাসে আলালকে ঢাকা থেকে খুলনা যেতে হতো হাজিরা দেওয়ার জন্য। তবে এই মামলায় পুলিশ কোনো সাক্ষী পায়নি, কোনো আলামত পায়নি- মর্মে তাকে এই খালাস দেওয়া হয়।

মোয়াজ্জেম হোসেন আলাল কালবেলাকে বলেন, ২০২১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। তার মধ্যে একটি মামলা হয়েছিল খুলনায়। পুলিশ চার্জশিটও দিয়েছিল।

তিনি আরও বলেন, এ মামলায় বৃহস্পতিবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। দুই পক্ষের শুনানি শেষে খুলনা সাইবার ট্রাইব্যুনালের বিচারক কনিকা বিশ্বাস তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।

উল্লেখ্য, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে তিন শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এর মধ্যে একটি মামলায় তাকে তিন বছরের সাজা প্রদান করেন ঢাকার একটি আদালত। এছাড়া বিগত ষোল বছরের বিভিন্ন সময়ে প্রায় ছয় বছর কারাগারে কাটিয়েছেন পরিচ্ছন্ন এই রাজনীতিবিদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ