বিভাগীয় শহরেও বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিভাগীয় শহরেও বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রাকৃতিক দুর্যোগের কারণে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামীকাল রোববার (১৫ সেপ্টেম্বর) বিভাগীয় শহরেও সমাবেশের তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে ১৫ সেপ্টেম্বর সারা দেশে বিভাগীয় শহরে র‌্যালি ও সমাবেশের তারিখ পরিবর্তন করে ১৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে সমাবেশ ১৭ সেপ্টেম্বর দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ঢাকায় সমাবেশ আয়োজনের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামীকালের পরিবর্তে আগামী ১৭ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে দিবসটি উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার বিভাগীয় শহরে দলের র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ