অবৈধ সৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছে: মামুনুল হক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবৈধ সৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছে: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ

 

জেলা প্রতিনিধি, নীলফামারী:

বাংলাদেশ খেলাফতে মজলিশের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, অবৈধ সৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ বছর বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে। তার বিশ্বাস ছিলো এদেশের মানুষ তার বাবাকে অযথাই হত্যা করেছে। আর এ কারণে শেখ হাসিনা বাংলাদেশের কতগুলো মানুষের প্রতি ক্ষুব্ধ ছিলো।

তিনি বলেন, সে ১৯৭৫ সালেই আন্তর্জাতিক গনমাধ্যমগুলোর সাক্ষাতকারে বলেছিলো যারা তার বাবাকে হত্যা করেছিলো সে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে।

নীলফামারীতে বাংলাদেশ খেলাফতে মজলিশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী পৌরসভা মাঠে উক্ত সমাবেশের আয়োজন করেন খেলাফতে মজলিশ নীলফামারী জেলা শাখা।

নীলফামারী জেলা সভাপতি হাফেজ মাওলানা গোলাম রব্বানী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিশের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফতে মজলিশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিনী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক মুসা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর মারা যাওয়ার পর তার বাকশালের সাড়ে তিন বছরের কালো শাসনে নিপীড়িত বাংলাদেশের মানুষ সেদিন উল্লাস করেছিলো। যে কারণে শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য বাংলাদেশের রাজনীতিতে এসেছিলো। ৫০ বছর সে শুধু প্রতিশোধ গ্রহণ করেছিলো। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছিলো।

মামুনুল হক আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে না দেখে অন্য আরেকটি দেশের অঙ্গরাজ্য করার পরিকল্পনায় মেতেছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি তৃপ্ত ছিলেন না, তিনি তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হয়ে তৃপ্ত ছিলো। কারণ তিনি বাংলাদেশকে বিভক্তির রাজনীতি করেছিলেন। সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশের যে পলিসি ও ষড়যন্ত্রের নীতি ছিলো ‘ভাগ করো এবং শাসন করো’ এই নীতি প্রয়োগ করে বাংলাদেশের মানুষকে সে ঐক্যবদ্ধ থাকতে দেয়নি। শেখ হাসিনার পছন্দের যিনি সে মুক্তিযোদ্ধা আর যে অপছন্দের সে রাজাকার। আর এই রাজাকার ইস্যুতেই সৈরাচারী শেখ হাসিনার পতন হলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ