হেফাজতে ইসলামের বাধায় সংঘর্ষ, আহত ২২ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হেফাজতে ইসলামের বাধায় সংঘর্ষ, আহত ২২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুশে বাধা দেয় হেফাজতে ইসলাম। এ সময় বিতণ্ডা বাধে আয়োজক আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে। যা পরবর্তিতে রূপ নেয় তুমুল সংঘর্ষে। এ ঘটনায় আহত হন সাংবাদিকসহ অন্তত ২২ জন ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে ঘণ্টাব্যাপী কসবার কদমতলী মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি জশনে জুলুস বের করে কসবা শহরে প্রবেশ করে। এ সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে এতে বাধা দেয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় অন্তত ২২ জন আহত হয়। এছাড়াও সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মো. লিয়াকত মাসুদসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ সুপার মো. জাবেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরের গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে, যাতে পরবর্তীতে সহিংসতার ঘটনা না ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ