যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১২:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১২:৪৯ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান চৌধুরীকে টেকনাফ সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করে টেকনাফ থানা পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো, জসিম উদ্দীন চৌধুরী জানান, ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক আবুল হাসান।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, আবুল হাসানের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে।
তিনি নড়াইল জেলার বাসিন্দা। হাসান কী কারণে টেকনাফ সীমান্তে এসেছিলেন, তা এখনো জানা যায়নি। তবে এলাকার লোকজনের প্রাথমিক ধারণা, টেকনাফ সীমান্ত দিয়ে চোরাপথে মালয়েশিয়া-থাইল্যান্ডে পাড়ি দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে।
জনতার আওয়াজ/আ আ