৭ দিনের রিমান্ডে মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-শাহরিয়ার কবির - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭ দিনের রিমান্ডে মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-শাহরিয়ার কবির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সিনিয়র সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবিরকে দুটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্লাহ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালতে কর্মরত একজন উপ-পরিদর্শক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ফজলু (৩১) নামে এক যুবককে হত্যার অভিযোগে রাজধানীর ভাষানটেক থানার মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

গত ১১ সেপ্টেম্বর নিহতের বড় ভাই মোহাম্মদ সবুজ (৪২) ভাসানটেক থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৫ সাংবাদিকসহ ১৩৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ভাসানটেক এলাকায় দিগন্ত ফিলিং স্টেশনের সামনে হাসিনা সরকারের পতন উদযাপনের সমাবেশে ফজলু গুলিবিদ্ধ হন।

এছাড়া গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রমনা এলাকায় গৃহকর্মী লিজার মৃত্যুর ঘটনায় রমনা মডেল থানায় দায়ের করা মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।

গতকাল একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে এবং শাহরিয়ার কবিরকে বনানীতে তার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ