ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

এর মধ্যে তিনজন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি ও দুজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলির কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী এই কর্মকর্তাদের বিশেষ শাখা (এসবি), শিল্পাঞ্চল পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ