আ,লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর হবেনা: ফারুক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ,লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর হবেনা: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না।

শনিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ নামক সংগঠনের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, যারা এদেশের ছাত্র জনতা কে হত্যা করেছে। যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা এ দেশ থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক তারাই দেশ থেকে পালিয়ে গেছে। অথচ তারা সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন হুংকার ছাড়ছে।

তিনি বলেন, এদেশে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবেনা। এদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে দাঁড়াবে সে শক্তিটুকু আওয়ামী লীগের নেই। যারা আবু সাঈদ সহ ছাত্র-জনতা কে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের দোসর সচিব ও কিছু কর্মকর্তারা এখনো দায়িত্বে আছে তারা বিভিন্নভাবে চক্রান্তের চেষ্টা করতে পারে। তারা কিভাবে এখনো সেই দায়িত্বগুলোতে থাকে? শেখ হাসিনাকে বন্দী মুক্তির বিনিময়ে এদেশে এনে বিচার করতে হবে।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেচেয়ারপার্সন তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিও জানান।

সংগঠনের সভাপতি ইব্রাহিম হোসেন এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কর্মজীবী দলের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ