করোনা আক্রান্ত মির্জা ফখরুলের শারীরিক অবস্থার উন্নতি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২ ৮:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২ ৮:৫৪ পূর্বাহ্ণ

করোনায় আক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি বলেন, মহাসচিবের অবস্থা এখন মোটামুটি ভালো। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। কাশিসহ অন্যান্য যেসব সমস্যা ছিল আগে, সেগুলো এখন নেই। তবে শারীরিক দুর্বলতা রয়েছে। শুক্রবার মহাসচিবের আবারও করোনাভাইরাসের পরীক্ষা করা হবে। তারপর জানা যাবে, তিনি করোনামুক্ত হয়েছেন কি না।
এর আগে গত ৫ জুন করোনায় আক্রান্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রাতেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ওই রাতেই উত্তরার বাসায় ফেরেন বিএনপি মহাসচিব। গত বছরও করোনা আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল।
জনতার আওয়াজ/আ আ