আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে ঢাকায় সংলাপ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে ঢাকায় সংলাপ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে শান্তি, বৈচিত্র্য, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় সংলাপ হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১০টায় ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের হলরুমে এর আয়োজন করে ফিল্মস ফর পিস ফাউন্ডেশন। এতে ইয়ুথ এনগেজমেন্ট ইন ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস প্রকল্পের আওতায় সার্বিক সহযোগিতায় ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন।

সংলাপে শান্তি, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ ও শান্তি- মানবাধিকার সমন্বয়ে এবং অন্তর্ভুক্তি বিষয়ে দুটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। প্রথম সংলাপ ‘শান্তি, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ’ সেশনে মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মনজুরুল আলম সঞ্চালনা করেন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার ফয়সাল বিন মজিদ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সাধারণ শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. আহমেদ আবিদ রাজ্জাক খান, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির হেড অফ অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন শাবীরা নূপুর, ন্যাচারাল যোগিক ও হোলিস্টিক হিলিং এবং রিসার্চ সোসাইটির নির্বাহী পরিচালক প্রফেসর রটন কুমার বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর রিসার্চ ফেলো সেমিও শীষ ও তাসনুভা বিদিতা, মানবাধিকার ও জলবায়ু কর্মী তাসনুভা বিদিতা।

দ্বিতীয় সংলাপ ‘শান্তি ও মানবাধিকার সমন্বয়ে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি’ সেশনে ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী’ সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ সহযোগী অধ্যাপক ড. মো. আল মাহমুদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি (প্রোগ্রামস) আমিনুল ইহসান, কেয়ার বাংলাদেশের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর টনি মাইকেল, ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের পরিচালক সারাওয়াত বিনতে ইসলাম ও ভয়েস এর উপ-পরিচালক মুশাররাত মাহেরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ