বর্ন্যাতরা ত্রাণের জন্য হাহাকার করছে, খেয়াল নেই সরকারের: নুর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ণ

স্টাফ করেসপডেন্ট
বর্ন্যাতরা খাবারের জন্য হাহাকার করছে মানুষ। সেদিকে সরকারের কোনো খেয়াল নেই বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
তিনি বলেন, দেশের গণমাধ্যমসহ সবকিছুকে পদ্মা সেতু নিয়ে ব্যস্ত রেখেছে সরকার। আমরা বারবার বলেছি, অবশ্যই পদ্মা সেতু আমাদের গর্বের প্রতীক। আমরা অবশ্যই পদ্মা সেতুর পক্ষে। কিন্তু এটা নিয়ে সরকার এত অতিকথন করেছে যা নিয়ে দেশের মানুষ বিরক্ত হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘বন্যা, খরা ও পরিবেশ বিপর্যয় রোধে সরকারের ব্যর্থতা ও উদাসিনতার’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এ কথা বলেন তিনি।
সাবেক ভিপি নুর বলেন, আপনারা দেখেছেন দুই মাস ধরে সরকার টাকা-পয়সা খরচ করে প্রস্তুতি নিয়ে, কলেজ-বিশ্ববিদ্যালয়, সরকারি অফিসকে নির্দেশনা দিয়ে ১০ লাখ মানুষকে নিয়ে একটা মহোৎসব করতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য সেখানে ১ লাখ লোকও হয়নি। এ সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে।
এ সময় প্রতিবাদ সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণঅধিকার পরিষদের সদস্য যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ