আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রদবদল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রদবদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ

 

আদালত প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদকে বদলি করে ফেনীর জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরানকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া রেজিস্ট্রার মেছবাহ উদ্দিন আহমেদকে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে মোট ১৪ জন জেলা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে।

এতে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বর্ণিত সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো।

প্রজ্ঞাপনে এসব জেলা জজদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাদের দায়িত্বভার অর্পণ করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ