রেলওয়ের অনলাইনে প্রথম মিনিটেই ৫ লাখ হিট, টিকিট বিক্রি প্রায় ২২ হাজার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রেলওয়ের অনলাইনে প্রথম মিনিটেই ৫ লাখ হিট, টিকিট বিক্রি প্রায় ২২ হাজার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১, ২০২২ ৮:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১, ২০২২ ৮:০১ পূর্বাহ্ণ

 

আজ সকাল ৮ টা থেকে ঈদে বাড়ি ফেরা মানুষের জন্য রেলের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ওয়েবসাইট ও অ্যাপ থেকে অনলাইনে এবং কাউন্টার থেকে এসব টিকেট বিক্রি চলছে। আজ বিক্রি হচ্ছে আগামী ৫ জুলায়ের টিকেট।

সকাল ৮ টায় টিকেট বিক্রি শুরুর পর প্রথম মিনিটে প্রায় ৫ লাখ হিট হয়েছে রেলওয়ের অনলাইনে (ওয়েবসাইট ও অ্যাপস)। চাহিদার তুলনায় টিকেট কম থাকার কারণে সকাল ১০ টার পর থেকেই দূরদূরান্ত থেকে টিকিট নিতে আসা যাত্রীদের টিকেট না পেয়েই প্ল্যাটফর্ম ছাড়তে হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে টিকিট সিস্টেম পরিচালনাকারী প্রতিষ্ঠান সহজের জনসংযোগ ব্যবস্থাপক ফারহাত আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনলাইনে সারাদেশে ২১ হাজার ৮৯১ টিকেট বিক্রি হয়েছে। এছাড়া কাউন্টার থেকে ২৩ হাজার ১৮টি টিকেট বিক্রি হয়েছে। টিকিট বিক্রির ক্ষেত্রে এখনও কোন অনিয়ম-বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়নি।

রাজধানীর কমলাপুর প্ল্যাটফর্ম থেকে উত্তরাঞ্চলগামী সকল ট্রেনের, কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্ম থেকে রাজশাহী ও খুলনা গামী সকল ট্রেনের, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রাম ও নোয়াখালী গামী ট্রেনের, তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জ গামী ট্রেনের, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জ গামী ট্রেনের, ফুলবাড়ীয়া প্ল্যাটফর্ম থেকে সিলেট ও কিশোরগঞ্জ গামী ট্রেনের এবং জয়দেবপুর প্ল্যাটফর্ম থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গামী ঈদের স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি চলছে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে টিকিট বিক্রি করার কারণে গত কয়েকবার থেকে ভিড় কম লক্ষ করা হয়েছে প্ল্যাটফর্মগুলোতে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ