রাজনীতিতে কোনো ব্রাহ্মণ নীতি চলবে না: শফিকুর রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজনীতিতে কোনো ব্রাহ্মণ নীতি চলবে না: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জামায়াতের আমির ডা.শফিকুর রহমান বলেছেন, আমরা দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানবো না। রাজনীতিতে কোনো ব্রাহ্মণ নীতি চলবে না। তিনি শুক্রবার সকালে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, মহানগর জামায়াতের নায়েবে আমীর খায়রুল হাসান, সহকারী সেক্রেটারি হোসেন আলী, মজলিসের শূরা সদস্য আফজাল হোসেন, প্রচার সম্পাদক সালাউদ্দিন আইয়ুবী প্রমুখ।

জামায়াতের আমীর বলেন, দেশের স্বার্থে আমাদের কোনো বিভাজন নেই। যত বিভাজন তা আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি। আর কাউকে জাতিকে ভাগ করার সুযোগ দিব না। জাতিকে তারাই ভাগ করে যারা দেশের দুশমন। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে আর ভাগ করার সুযোগ দেওয়া হবে না। এক্ষেত্রে আমরা আপোষহীন।

জাতির সাথে সেবক হয়ে গাদ্দারি করলে কি পরিনতি হয় তা থেকে শিক্ষা নিতে জানিয়ে তিনি বলেন, জাতির সঙ্গে গাদ্দারি করলে, তাদের সেবক হয়ে মালিক বনে গেলে কি পরিণতি হয় তা থেকে আমি, আমরা এবং জাতিকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা বিশ্বাস করি, আর কোনো স্বৈরাচার সরকার আসবেনা যারা ক্ষমতায় থাকাবস্থায় জনগনকে তাদের কেনা টাকায় বুলেট ছোড়ার দুঃসাহস করবে । এমন কোনো নতুন সন্ত্রাসী সরকার দেখতে চাইনা।

কোনো দুর্বৃত্তকে আদালতের চেয়ারে আর দেখতে চাই না এমন মন্তব্য করে তিনি বলেন, যারা বিচারের আমানত রক্ষা করতে পারবে তাদের বিচারক হিসেবে চাই। যারা মুখের দিকে তাকিয়ে কোনো বিচার করবে না। নীতি, নৈতিকতা ও স্বাক্ষীর ওপর ভিত্তি করে রায় দিবেন। বিচার বিভাগ স্বাধীন থাকতে হবে, স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার হতে হবে সঠিক।

অন্তরবর্তী সরকারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বীকৃতি দাবি করে তিনি বলেন, আমরা দলীয় ভিত্তিতে শহীদদের বিভক্তি চাইনা। তারা আমাদের মর্যাদার পাত্র। পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানে তাদের মুগ্ধ,সাঈদ ,রিয়ারা ছিল। এসময় তিনি প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের একজনকে সরকারকী চাকরী দেওয়ার দাবি করেন।

মতবিনিময় সভার শুরুতে জামায়াতের আমীর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন।

মতবিনিময় সভায় জামায়াত শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ