নবরাত্রির স্মৃতি বললে ঐশ্বরিয়ার কথা মনে পড়ে সালমানের - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নবরাত্রির স্মৃতি বললে ঐশ্বরিয়ার কথা মনে পড়ে সালমানের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বলিউডে আজও চর্চিত সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অপূর্ণ প্রেম। ‘হাম দিল দে চুকে সনম’ ছবির শুটিংয়ে মন দেওয়া-নেওয়ার শুরুয়াত। সেই সম্পর্ক স্থায়ী না হলেও আজও বিভিন্ন প্রসঙ্গে উঠে আসে প্রাক্তন জুটির কথা। যেমন, নবরাত্রির প্রসঙ্গ এলেও সালমানের ‘হাম দিল দে চুকে সনম’ ছবির কথাই মনে পড়ে যায়। আর এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের মুহূর্ত।

২০১৮ সালে এক সাক্ষাৎকারে সালমান এমনই জানিয়েছিলেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর কাছে জীবনের নবরাত্রির সেরা স্মৃতি কোনটি? নবরাত্রির মুহূর্ত বলতেই তাঁর মনে পড়ে গিয়েছিল ‘হাম দিল দে চুকে সনম’ ছবির গান ‘ঢোলি তারো’র কথা। এই গানে সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের রসায়ন আজও দর্শককে মুগ্ধ করে। নবরাত্রি মানেই সালমানের মনে পড়ে যায় এই গানের কথা।

ভাইজান সেই সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার কাছে নবরাত্রির সবচেয়ে বড় স্মৃতি হল ‘হাম দিল দে চুকে সনম’ এবং ছবির গান ‘ঢোলি তারো’।” ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালির এই ছবির সেট থেকেই শুরু হয়েছিল সালমান ও ঐশ্বরিয়ার প্রেম। ছবিটি বক্স অফিসেও সাড়া ফেলেছিল। কিন্তু নিজেদের মধ্যে বনিবনার অভাবে ২০০১ সালেই ভেঙে যায় তাঁদের সম্পর্ক।

২০০৭ সালে ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনকে। ২০১১ সালে তাঁদের কোলে আসে প্রথম সন্তান, আরাধ্যা বচ্চন। তবে গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, তাঁদের সম্পর্কে চিড় ধরেছে। অন্য দিকে সালমান তার পরে একাধিক সম্পর্কে জড়িয়েছেন ঠিকই, কিন্তু কারও সঙ্গেই সংসার পাতেননি। বর্তমানে তিনি আসন্ন ছবি ‘সিকন্দর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ