শনিবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শনিবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ

 

সিলেটে বেশকিছু এলাকায় আগামীকাল শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ নিয়ন্ত্রণাধীন ৩৩ কেভি উপশহর ও ৩৩ কেভি এমসি কলেজ ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরীর  নয়াসড়ক, পূর্ব জিন্দাবাজার, রায়নগর, রাজবাড়ী, নাইরপুল, হাফিজ কমপ্লেক্স, চারাদিঘীরপার, ধোপাদিঘীর পাড়, বালুচর, উপশহর, সোনারপাড়া, শিবগঞ্জ, টিলাগড়, শাপলাবাগ, সোবহানিঘাট, কালিঘাট, মেন্দিবাগ, শাহপরান থানা, মুরাদপুর, কুমারপাড়াসহ এর আশপাশ এলাকায় শনিবার সকাল ৮টা থেকে  বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ