ডেঙ্গু প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ৬, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ৬, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্তর্গত সকল এলাকায় রোববার মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুরু হওয়া কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল আলমসহ নেতারা।

উদ্বোধনী বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগরীসহ সারা দেশে আমাদের সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। গত অক্টোবর মাস পর্যন্ত রোগীর মৃত্যুর সংখ্যা আড়াই শতাধিক এবং আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো। আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিতকরণে হাসপাতালগুলোকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা ইউনিটের ব্যবস্থা করা প্রয়োজন।

তিনি বলেন, ডেঙ্গু রোগের সচেতনতা ও প্রতিকারের জন্য অন্যান্য বছরের ন্যায় এবারও লিফলেটের মাধ্যমে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ