মহেশপুর থেকে হত্যা মামলার তিন আসামী গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহেশপুর থেকে হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রাম থেকে হত্যা মামলার তিন আসামেিক গ্রেফতার করেছে র্যা ব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ভালাইপুর গ্রামের মাহাতাব বিশ^াসের ছেলে জেন্টু (৫০), একই গ্রামের কেসমত খাঁর ছেলে আবদার খাঁ (৫২) ও ইবাদত খাঁর ছেলে আলী হোসেন (৫৪)। মঙ্গলবার দুপুরে র্যা ব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১২ সেপ্টম্বর গরু চোর সন্দেহে মিঠু শেখের ছেলে রাশেদ শেখকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত’র স্ত্রী চুমকি খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ২১ জনের নামে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক ছিলেন। গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ