বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ১০ অক্টোবর নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করল। সাধারণ ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধা- সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা যেমন— বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে প্রজ্ঞাপনে বলা হয়। আর আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলেও এতে উল্লেখ করা হয়।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আর ১৩ অক্টোবর রোববার পূজার ছুটি। বৃহস্পতিবারও সাধারণ ছুটি ঘোষণা করায় দুর্গাপূজা ও সাপ্তাহিক সরকারি ছুটি মিলিয়ে মোট চারদিনের ছুটিতে যাচ্ছে দেশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ