নবাবগঞ্জে শিশু জান্নাতুলের বস্তাবন্দী লাশ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নবাবগঞ্জে শিশু জান্নাতুলের বস্তাবন্দী লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২, ২০২২ ৩:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২, ২০২২ ৩:০১ অপরাহ্ণ

 

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাঁচ বছরের শিশু জান্নাতুল আক্তারের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছেন গ্রামবাসী। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে গ্রামবাসী দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে নবাবগঞ্জের মালিকান্দা গ্রামে আলেপ ব্যাপারীর বাড়ির পেছনে ধলেশ্বরী নদী থেকে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় জান্নাতুলের লাশ উদ্ধার করা হয়।

জান্নাতুল নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা গ্রামের বাসিন্দা মাছুম দেওয়ানের মেয়ে।

নিহত জান্নাতুলের দাদা মালেক দেওয়ান বলেন, গত মঙ্গলবার জান্নাতুল মা-বাবার সঙ্গে মালিকান্দা গ্রামে নানা আলেপ ব্যাপারীর বাড়িতে বেড়াতে যায়। আজ সকাল নয়টা থেকে জান্নাতুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর জান্নাতুলের নানা বাড়ির পেছনে ধলেশ্বরী নদী থেকে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় জান্নাতুলের লাশ পাওয়া যায়।

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জান্নাতুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ