শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিলে ঠেকানোর উপায় নেই - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিলে ঠেকানোর উপায় নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১৩, ২০২৪ ১২:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১৩, ২০২৪ ১২:২৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ট্রাভেল ডকুমেন্টস যেকোনো দেশ ইস্যু করতে পারে। আমাদের ঠেকানোর কোনো উপায় নেই। কোনো মামলায় যদি শেখ হাসিনাকে আদালত হাজির করতে নির্দেশ দেন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের কিছু বিষয়ে অস্বস্তি ছিল, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করবো। আমাদের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক আছে, সেটা বজায় থাকবে। সম্পর্ক উন্নয়ন উভয়েরই দরকার। ভারতের যেমন আমাদের দরকার, তেমনি আমাদেরও তাদের দরকার।

শনিবার (১২ অক্টোবর) হিন্দুধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদী পৌর শহরের সেবাসংঘ দুর্গামন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে দুর্গাপূজা সুচারুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজা সম্পন্ন হবে। তিনি শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার লক্ষ্যে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মৌসুমী সরকার রাখী, সেবাসংঘ দুর্গামন্দির কমিটির সভাপতি সরোজ কুমার সাহাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ