রাজধানীতে শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ১৪, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ১৪, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর কচুক্ষেত এলাকার ৮টি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঐ এলাকায় তীব্র যানজট তৈরি হয়। চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ক্যান্টনমেন্ট-মিরপুর ১৪ রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকরা জানান, তাদের ৩ মাসের বেতন বকেয়া পড়েছে। বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
এক পথচারী বলেন, পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছি।
এদিকে টানা ৪ দিনের পূজার ছুটি শেষে আজ খুলেছে অফিস-আদালত। ফলে রাজধানী ফিরতে শুরু করেছে তার স্বরূপে। কিন্তু শ্রমিকদের সড়ক অবরোধের কারণে এ এলাকার অফিসগামীদের দিনের শুরুতেই পড়তে হয়েছে ভোগান্তিতে।
জনতার আওয়াজ/আ আ