আড়াইহাজারে নিখোঁজের পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে নিখোঁজের পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৪, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৪, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের মেঘনার শাখা নদী থেকে ৬ বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে আড়াইহাজারের কড়ইতলা গ্রামের নিহতের বাড়ির পাশের নদী থেকে লাশ উদ্ধারের পর পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এর আগে রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১২ টা থেকে নিখোঁজ ছিল শিশুটি।
নিহত শিশুর নাম তালহা বিন গোলাম কিবরিয়া (৬)। সে কড়ুইতলা গ্রামের ডা. গোলাম কিবরিয়ার ছেলে।
এর আগে নিখোঁজের সন্ধ্যানে সোমবার সকাল থেকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালায়। পরে দুপুরে নিহতের লাশ পাওয়া যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানাম, নিখোঁজের সংবাদ পাবার পর থেকে পুলিশ শিশুটির জন্য তল্লাশি অব্যাহত রাখে। দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় লাশ বাড়ির পাশের নদীর কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ