আড়াইহাজারে মা-শিশুছেলেকে গলাকেটে হত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে মা-শিশুছেলেকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাজিয়া সুলতানা কাকলী (৪২) নামে এক বিধবা নারী ও তার আট বছর বয়সের ছেলে তালহাকে গলা কেটে জবাই করে হত্যা করেছে দুর্বৃওরা। আজ রবিবার (৩ জুলাই) সকালে উপজেলার ব্রাম্মন্দি ইউনিয়নের গোপিন্দি গ্রামে নিজ ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে খাবার খেয়ে তালহা ও তার মা প্রতিদিনের মতো আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন। পাশের ঘরের মেয়ে জান্নাতি ফজরের নামাজ পড়তে উঠলে মৃত তালহাদের ঘরের দরজা খোলা দেখে ভাবে ঘরে চুরি হয়েছে।
এগিয়ে গিয়ে ঘরের ভিতরে ঢুকে ঘরের এক রুমে খাটের উপর শিশু তালহাকে গলাকাটা মৃত অবস্থায় দেখতে পায়, ঘরের অন্য রুমে তালহার মা রাজিয়া সুলতানাকে গলাকাটা মৃত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক হাওলাদার জানান, কাকলীর স্বামী নবীর হোসেন মারা যাওয়ার পর থেকে ঘরে মা ছেলে একাই বসবাস করতো। রাতের কোনও এক সময়ে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারো সঙ্গে বিরোধ ছিল নাকি ডাকাতরা করেছে তা এখন বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ লাশের সুরাতহাল রিপোর্ট প্রস্তুত করছে। সিআইডি ক্রাইম সিনকে সংবাদ দেয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ