একসাথে পুলিশের ৮০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ পুলিশের ৮০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বদলি হওয়া সবাই অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
এর আগে গতকাল বুধবার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়।
জনতার আওয়াজ/আ আ