১২ বছর পর দেশে ফিরছেন বিএনপি নেতা কয়ছর এম আহমেদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১২ বছর পর দেশে ফিরছেন বিএনপি নেতা কয়ছর এম আহমেদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ

 

আরিফ মাহফুজ , লন্ডন থেকে

১২ বছর পর দেশর মাটিতে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ । দেশের উদ্দেশ্যে ৭৭ জন সফর সঙ্গীর বহর নিয়ে ১৬ই অক্টোবর হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। তিনি প্রথমে পবিত্র উমরাহ হজ্জ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করবেন। উমরাহ শেষে ২০ শে অক্টোবর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন। টানা দুই দিন ঢাকায় অবস্থান করবেন এই নেতা। এসময় প্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন পরে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করবেন। ২২ অক্টোবর সিলেটে পৌঁছাবেন সেখানে সিলেটের নেতকর্মীদের সাথে কুশল বিনিময়ের পর নিজ গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌঁছবেন। এছাড়াও মৌলভীবাজার , সুনামগঞ্জ , বিয়ানীবাজার , শান্তিগঞ্জে সভায় যোগ দেবেন।
কয়ছর এম আহমেদ সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশে গিয়েছিলেন। যুক্তরাজ্যে একাধারে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় থেকে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্ব দিয়েছেন। যুক্তরাজ্যে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার বিরোধী নানা কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আলোচনায় ছিলেন কয়ছর এম আহমেদ।
দীর্ঘদিন পর দেশের ফেরার প্রতিক্রিয়ায় কয়ছর আহমেদ বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে চরম রোষানলে পড়তে হয়েছে আওয়ামীলীগ সরকারের। জগন্নাথপুরের নিজ গ্রামের বাড়িতে আগুন জ্বালিয়ে ছারখার করে দেয়া হয়েছে , সিলেট শহরে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। আত্মীয় স্বজনকে মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে। সরকারের এজেন্সি ফোন করে নানান হুমকি দিয়েছে। এতো কিছুর পরও আন্দোলন থেকে পিছু হটিনি।
দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে , আমরা আজ নির্ভয়ে দেশে যেতে পারছি এতে খুবই আনন্দ উপভোগ করছি সে সাথে আবেগ আপ্লুত হচ্ছি। অনেকদিন পর
এখন দেশে ফিরলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে, খুবই ভালো লাগছে ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ