আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রবিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহকে (২৮) বৃহষ্পতিবার (১৭ অক্টেবর) রাতে গ্রেফতার যৌথবাহিনী। তার বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজীর অভিযোগে রয়েছে। গ্রেফতার শহিদুল্লাহ ওই ইউনিয়নের নারান্দী উত্তরপাড়া গ্রামের আমিনের ছেলে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, শহিদুল্লাহ এলাকায় সব রকম সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজী এবং ভাংচুর লুটপাটের ঘটনা ঘটাতো বলে অভিযোগ রয়েছে। বৃহষ্পতিবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনীর একটি টিম। তাকে শুক্রবার (১৮ অক্টেবর) সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ