প্রেসক্লাবের সামনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রেসক্লাবের সামনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগ সমর্থিত একটি লেখক সংগঠনের নেতাকর্মী এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঐতিহাসিক ৭ মার্চ এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আওয়ামী লীগ সমর্থিত সংগঠন ‘ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশন’ ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের চেষ্টা করলে বিএনপির ১০ থেকে ১৫ জন নেতাকর্মী তাদের বাধা দেওয়ার চেষ্টা করে।

এ সময় আওয়ামী লীগের একজন কর্মীকে বিএনপি সমর্থিত ৪ থেকে ৫ জন বেধড়ক মারধর করেন। এর একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ‘ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়টারে ধর-পালাইতেছে।’

বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে দৌঁড়াতে দৌঁড়াতে আওয়ামী লীগের একজন কর্মী বলেন, এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনও মুছতে পারবে না। আমরা ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ