গণশুনানিতেই গ্যাস-বিদ্যুতের দাম ঠিক করবে বিইআরসি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণশুনানিতেই গ্যাস-বিদ্যুতের দাম ঠিক করবে বিইআরসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২০, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২০, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানি বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ২০২৫ সালের মধ্যে ৫০টি অনুসন্ধান কূপ খনন করতে চায় সরকার। এখন থেকে কোনো যোগসাজশের মাধ্যমে নয়, জ্বালানিখাতের সব কেনাকাটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হবে।

তিনি আরও বলেন, সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে।

অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে রাজনৈতিক দলগুলো তা জানতে চাচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে সংস্কারে খুব বেশি সময় পাবে না বর্তমান সরকার।

ধান কাটার মতো দাবি আদায়ের মৌসুম চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পল্লি বিদ্যুৎ সমিতির যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেয়া হয়েছে। অস্থায়ী কর্মীদের স্থায়ী করার যে দাবি তুলেছে, সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। হুট করে কোনো ঘোষণা দেয়া যায় না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ