রাষ্ট্রপতি শহাবুদ্দিনের পদত্যাগের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ২৩, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ২৩, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি শহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে পায়রাচত্বরে এসে শেষ হয়। মিছিলকারীরা “চুপ্পুর দুই গালে জুতা মারো তালে তালে” ফ্যাসিবাদের দালালরা হুসিয়ার সাবধান বলে শ্লোগান দেয়। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরা, আবু রায়হান রিহান, সাইদুর রহমান, রত্না খাতুন ও শামিম আহম্মেদ। বক্তরা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে নিষিদ্ধের দাবী জানান। এর আগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শহীদ মিনারে এসে জড়ো হয়। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ।
জনতার আওয়াজ/আ আ